সর্বশেষ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহঅধিনায়ক মিরাজ

অনলাইন ডেস্ক

সহঅধিনায়ক ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার নাজমুল হোসেন শান্তর ডেপুটি চূড়ান্ত করলো তারা। প্রত্যাশিতভাবে মেহেদী হাসান মিরাজকে সহঅধিনায়কত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব করেছিলেন মিরাজ। শান্ত ইনজুরি কাটিয়ে ফেরায় এবার তার ডেপুটি হলেন এই অলরাউন্ডার। সপ্তাহখানেক আগে শেষ হওয়া বিপিএলে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দেন মিরাজ। তার দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে বিদায় নেয়।

তাহলে কি লাল কার্ড বাতিলে ট্রাম্পের কাছে যাবেন কেইন

শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ের বিমান ধরবে বাংলাদেশ দল। আগের দিন বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মিরাজের ভূমিকা জানালো বিসিবি।

বোর্ড আরও জানিয়েছে, বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করতে শনিবার দুবাই যাবেন পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। দুই পেসারই ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে দেশে ফিরবেন।

কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত রোমেরো

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ ফেব্রুয়ারি ২০২৫
Trulli

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহঅধিনায়ক মিরাজ