সর্বশেষ

সুষ্ঠু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর সরকার: প্রেস সচিব

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের কাছে দেশের সব রাজনৈতিক দল সমান দাবি করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আমাদের মূল কাজ হচ্ছে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। আমরা সেটা করছি।

শনিবার (১ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, ‘এই সরকার সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে, যাতে একটি অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনে সব দল অংশ নিতে পারে। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। সব দল আমাদের কাছে সমান। সেই জায়গা থেকে আমরা মনে করি, বাস রিকুইজিশন নিয়ে যে কথা বলা হচ্ছে, সেটার মধ্যে বেশিরভাগই আতিরঞ্জিত।’ তিনি বলেন, ‘আমরা সামাজিক মাধ্যমে একটি অভিযোগ করতে দেখেছি যে, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে পিরোজপুর থেকে পাঁচটি বাস রিকুইজিশন করে আনা হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসকের (ডিসি) অফিস থেকে এক্ষেত্রে (তাদের) সহায়তা করেছে।

সেই তিন প্রতিবন্ধী ভাইয়ের সহায়তায় যৌথ ব্যাংক হিসাব খোলার উদ্যোগ বাউফল ইউএনও’র

‘অভিযোগে আমাদের উদ্দেশ্য করে বলা হয়েছে যে, এ বাসগুলো রিকুইজিশন করতে অন্তর্বর্তী সরকার সাহায্য করছে। আমরা দ্ব্যর্থ কণ্ঠে বলব, এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই।

শফিকুল আলম বলেন, ‘পিরোজপুরের ডিসি আশরাফুল আলমের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে, গতকাল বা তার আগের দিন থেকে বৈষম্যবিরোধী ছাত্রদের পিরোজপুর শাখা ও নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য আবেদন করেছে। ডিসির কাছে তারা একটি চিঠিও দিয়েছেন।

এছাড়া এ বিষয়ে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবার এসেও তাদের কাছে অনুরোধ জানিয়েছিল। এই অনুরোধ ও চাপের মুখে তারা পাঁচটি বাস রিকুইজিশন করতে সহায়তা করেন। কিন্তু বাসের পেট্রোল কিংবা যাতায়াতের কোনো খরচ ডিসির অফিস থেকে দেওয়া হয়নি। আমি মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গেও কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই।

শীর্ষ মাদক ব্যবসায়ী সুমন ও জামাল র‌্যাব -৮ এর জালে গাঁজাসহ আটক

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ মার্চ ২০২৫
Trulli

সুষ্ঠু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর সরকার: প্রেস সচিব