সর্বশেষ

মাগুরার সেই শিশুকে সিএমএইচে স্থানান্তর

অনলাইন ডেস্ক

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নেয়া হয়েছে।

শনিবার বিকাল ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সিএমএইচের উদ্দেশে নেয়া হয়। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার চিকিৎসায় চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

কুমিল্লায় এসআই জনি কান্তির বিরুদ্ধে উদ্ধারকৃত ১৪৪ কেজি থেকে ৮৪ কেজি গাঁজা আত্মসাৎ নিয়ে তদন্ত চলমান অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা : এসপি

বৃহস্পতিবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে শিশুটিকে ঢামেকের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) ভর্তি করা হয়। শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট নেয়া হয়।

ওদিকে ওই শিশুকে ধর্ষণের ঘটনায় ওই শিশুর বোনের স্বামী, শ্বশুরসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। চার আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

তারাগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ মার্চ ২০২৫
Trulli

মাগুরার সেই শিশুকে সিএমএইচে স্থানান্তর