সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের

অনলাইন ডেস্ক

য়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে টানা তিন জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোঁচট খেল বাংলাদেশ। ব্যাটিংয়ে মাঝারি পুঁজি নিয়ে বোলিংয়ে আগের ম্যাচগুলোর মতো নৈপুণ্য দেখাতে পারেনি তারা। ফলে বিশ্বকাপে যাওয়ার অপেক্ষা আরও বাড়ল তাদের।

বৃহস্পতিবার পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২২৭ রান সংসগ্রহ করে তারা। যা ২৪ বল হাতে রেখেই তাড়া করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে ৭ উইকেট হারাতে হয় তাদের। আগে ব্যাট করা বাংলাদেশের শুরুটা হয় সোবহানা মোস্তারিকে (৬) হারিয়ে। এই ধাক্কা অবশ্য সামলে নেন ফারজানা হক ও শারমিন আক্তার। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ১১৮ রানের জুটি। তবে ২৮তম ওভারে ফারজানাকে বিদায় করে এই জুটি ভেঙে দেন আলিয়া অ্যালেইন। ৪২ রানে ফেরেন বাংলাদেশি ওপেনার।

‘এশিয়া কাপের ট্রফি নয়, ভারতকে হারান’—পাকিস্তানি সমর্থকের আবদার

এদিকে ৫৭ বলে ফিফটি পূর্ণ করে নেন শারমিন। এরপর ইনিংস খুব বেশি লম্বা করতে পারেননি। ৭৯ বলে ১০ চারে ৬৭ রান করে বিদায় নেন তিনি। চারে নামা নিগার সুলতানা ব্যর্থ হন আজ। তার ব্যাট থেকে আসে স্রেফ ৫ রান। এরপর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষদিকে লড়েন নাহিদা আক্তার ও রাবেয়া খান। নাহিদা ২৫ রান করে উইকেট হারালেও রাবেয়া ২৩ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট নেন অ্যালেইন। দু’টি করে উইকেট নেন হেইলি ম্যাথিউস ও আফি ফ্লেচার।

রান তাড়ায় নামা ওয়েস্ট ইন্ডিজের জাইদা জেমসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন জান্নাতুল ফেরদৌস। পরের উইকেট পেতে অপেক্ষা করতে হয় অনেকটা সময়। থিতু হয়ে লড়ে যাচ্ছিলেন কিয়ানা জোসেপ ও কাম্পবেলে। জোসেপকে ৩১ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন রাবেয়া। এরপর তিনে নামা কাম্পবেলে (২৪) ফাহিমার বলে এলবিডব্লিউ হন।

পাকিস্তানের দুই ক্রিকেটারের ফোনের তথ্য সংগ্রহ, তদন্তে পিসিবি

নিয়মিত বিরতিতে উইন্ডিজ উইকেট হারাতে থাকলেও রান ‍তুলতে থাকে ঠিকই। চতুর্থ উইকেটে ৬৬ রান যোগ করেন স্টেফানে টেইলর ও হাইলি ম্যাথিউস। ম্যাথিউসকে ৩৩ রানে ফিরিয়ে জুটিটি ভাঙেন মারুফা। নিজের পরের ওভারে তিনি বিদায় কেরন টেইলরকেও (৩৬)। বাকিটা সামলে নেন চিনেলে হেনরি। ৪৮ বলে অপরাজিত ৫১ রান করে দলকে জেতান তিনি। এর মধ্যে সাবিকা ২০ ও অ্যালেইন ১১ রান করেন। বাংলাদেশের হয়ে দু’টি উইকেট নেন মারুফা। বাকি বোলারদের মধ্যে স্বর্ণা আক্তার ছাড়া সবাই নেন একটি করে উইকেট।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ এপ্রিল ২০২৫
Trulli

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের