সর্বশেষ

গ্রিড বিপর্যয়: দেশের দক্ষিণাঞ্চলে অন্তত ১৫ জেলা বিদ্যুৎহীন

অনলাইন ডেস্ক

জাতীয় গ্রিডে আকস্মিক সমস্যা হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের অন্তত ১৫ জেলা বিদ্যুৎহীন হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৫টা ৪৫ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে খুলনা ও বরিশাল বিভাগের ১২টি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ দুই বিভাগের মধ্যে শুধু কুষ্টিয়া জেলা বাদে বাকি কোনো জেলায় বিদ্যুৎ সংযোগ ছিল না।পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) জানিয়েছে, বিদ্যুতের জাতীয় গ্রিডে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কিছু অংশ গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎবিহীন হয়ে যায়। স্বল্পতম সময়ের মধ্যে এসব এলাকাকে পুনরায় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে জাতীয় গ্রিডের পরিস্থিতি স্বাভাবিক আছে।

প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের ছাড় নয়: দুদককে রাষ্ট্রপতি

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত খুলনা ও বরিশালের বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ আসেনি। দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ বিতরণ সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী সংবাদ মাধ্যমকে বলেন, গোপালগঞ্জের আমিন বাজারে ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় এ ব্ল্যাক আউট হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। সমস্যার সমাধান হতে আরো কিছু সময় লাগবে।

দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) এক সদস্য নাম অপ্রকাশিত রাখার শর্তে বণিক বার্তাকে বলেন, বরিশাল, ঝালকাঠি, ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিদ্যুৎ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন ধীরে ধীরে সরবরাহ বাড়ছে।

র‍্যাব বিলুপ্ত, সংসদে পাস হলো ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বিল

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ এপ্রিল ২০২৫
Trulli

গ্রিড বিপর্যয়: দেশের দক্ষিণাঞ্চলে অন্তত ১৫ জেলা বিদ্যুৎহীন