সর্বশেষ

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও সেরা তিন রানার্সআপের একটি হয়ে টুর্নামেন্টের মূল পর্বের টিকিট কেটেছেন তৃষ্ণা-সাগরিকারা।

আজ (রোববার) লাওসে গ্রুপপর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে যায় বাংলাদেশ। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে খেলার সম্ভাবনা নস্যাৎ হয়। তবু টিকে থাকে সেরা তিন রানার্সআপের একটি হয়ে মূল পর্বে অংশগ্রহণের।

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন আশরাফ হাকিমি

অন্যান্য গ্রুপের ম্যাচগুলোর ফলাফলে পক্ষে এলে সেরা তিন রানার্সআপ হিসেবে মূল পর্বে খেলা নিশ্চিত হয় বাংলাদেশ, জর্ডান এবং চাইনিজ তাইপের। গ্রুপপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ এবং পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়ে দেয় পিটার বাটলারের শিষ্যরা।

এর আগে গত মাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লিখিয়েছে বাংলাদেশ জাতীয় দল। অল্প সময়ের ব্যবধানে এবার ইতিহাস গড়ল অনূর্ধ্ব-২০ দলও। আগামী বছরের এপ্রিলে ১২ দল নিয়ে থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডাকের তালিকায় শানাকা-স্টার্লিং-সৌম্য

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ আগস্ট ২০২৫
Trulli

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ