সর্বশেষ

৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

জেলা প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছর বয়সি আবুল কাসেম মুন্সি অনশন করেছেন।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ওই নারীর বাড়িতে অনশন করেন ওই বৃদ্ধ। আবুল কাসেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলী মুন্সির ছেলে।

মা ও শিশু চিকিৎসা কেন্দ্র রাড্ডায় মধ্যরাতে অতর্কিত হামলা-লুটপাট: মিরপুরে বিএনপির তীব্র ক্ষোভ ও বিক্ষোভ

আবুল কাসেম মুন্সি বলেন, আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মৃত্যুবরণ করার পরে বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখি। তারই ধারাবাহিকতায় প্রায় দুই মাস পূর্বে ওই নারীর সঙ্গে দেখা হয় এবং বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। সেই সুবাদে ওই নারী বিভিন্ন সময়ে আমার কাছ থেকে প্রায় ৩৫-৪০ হাজার টাকা নেয়। কিন্তু গত কিছুদিন আগে থেকে হঠাৎ কোনো কারণ ছাড়াই ওই নারী আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমি তার বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেয়। একপর্যায়ে আমি প্রায় ৪-৫ দিন খোঁজ করে আজ সকালে ওই নারীর বাড়িতে আসি।

তিনি আরও বলেন, হয় আমার টাকা দেবে নয়তো আমাকে বিয়ে করবে। আমার সঙ্গে ওই নারী যে প্রতারণা করেছে আমি তার উপযুক্ত বিচারের দাবি জানাই। এলাকাবাসী জানান, ওই নারী আমাদের এলাকার মেয়ে হলেও তার স্বভাব চরিত্র মোটেই ভালো না। আমাদের জানা মতে ওই নারী এ রকমের বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করে। আমরা তার কঠিন শাস্তির দাবি জানাই। বিষয়টি টের পেয়ে সকালে ওই নারী আত্মগোপন করেন। পরে তার মোবাইল ফোন দিলে বিষয়টি অস্বীকার করেন।

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্তের প্রতিবাদে সাভারে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ আগস্ট ২০২৫
Trulli

৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন