সর্বশেষ

৮৩ আসনের সীমানা পুনর্নির্ধারণে ইসিতে ১৭৬০ আবেদন জমা

অনলাইন ডেস্ক

৮৩টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) মোট ১ হাজার ৭৬০টি আবেদন জমা পড়েছে। ইসির নির্বাচন পরিচালনা শাখার প্রণীত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আবেদনগুলো ৮৩টি আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত। এর মধ্যে কুমিল্লা অঞ্চল থেকে সবচেয়ে বেশি ৬৮৩টি আবেদন জমা পড়েছে, আর রংপুর অঞ্চলে পড়েছে সবচেয়ে কম, সাতটি। একক আসন হিসেবে সর্বাধিক আবেদন জমা পড়েছে কুমিল্লা-১ আসন থেকে ৩৬২টি। পিরোজপুর-১, পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসন থেকে জমা পড়েছে ২৮৭টি আবেদন। সিরাজগঞ্জ-৫ ও ৬ আসনে আবেদন পড়েছে ২২০টি। ঢাকার মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা-২ আসনে, সংখ্যা ৭৯টি।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে। ভোটার সংখ্যার ভারসাম্য রক্ষায় খসড়ায় গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাটের আসন সংখ্যা চার থেকে কমিয়ে তিনটির প্রস্তাব দেওয়া হয়।

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

খসড়ায় পরিবর্তন আনা হয় ৩৯টি আসনে। এগুলো হলো– পঞ্চগড়-১ ও ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১ ও ২; সাতক্ষীরা-৩ ও ৪; শরিয়তপুর-২ ও ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; সিলেট-১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩; কুমিল্লা-১, ২, ১০ ও ১১; নোয়াখালী-১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩।

উল্লেখ্য, খসড়ার ওপর আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া ওইসব আবেদন শুনানি শেষে কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। আগে বাগেরহাটে চারটি আসন ছিল, বাগেরহাট-১ (মোল্লারহাট-ফকিরহাট-চিতলমারি), বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) এবং বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও সরণখোলা)। নতুন প্রস্তাবে বাগেরহাট-১ অপরিবর্তিত রাখা হয়েছে। তবে বাগেরহাট সদর, কচুয়া ও রামপালকে বাগেরহাট-২ এবং মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলাকে বাগেরহাট-৩ আসন করার প্রস্তাব করা হয়।

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮

সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, ৬৪ জেলার গড় ভোটার নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫০০। এটা ধরে জেলায় একটি আসন বাড়ালে তা গাজীপুরে হবে। এ গড়ের কম বাগেরহাটে একটি কমালে সমতা চলে আসে। দুই জেলার আসনই এফেক্টেড হয়েছে। আর কোথাও ঝামেলা নেই। ৩৯টি আসনে অ্যাডজাস্টমেন্ট রয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ আগস্ট ২০২৫
Trulli

৮৩ আসনের সীমানা পুনর্নির্ধারণে ইসিতে ১৭৬০ আবেদন জমা