সর্বশেষ

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় কৃষক লীগ নেতা মনির গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ছাত্র-জনতা হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ইউনিয়ন কৃষক লীগ নেতা মনির বেপারীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৭ আগস্ট) রাতে আশুলিয়ার ডিইপিজেড এলাকা সংলগ্ন হাশেম প্লাজা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (১৮ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই হারুনুর রশিদ। গ্রেপ্তার মনির বেপারী আশুলিয়ার গোপালবাড়ি এলাকার মৃত আনছার ব্যাপারীর ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম-আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

মা ও শিশু চিকিৎসা কেন্দ্র রাড্ডায় মধ্যরাতে অতর্কিত হামলা-লুটপাট: মিরপুরে বিএনপির তীব্র ক্ষোভ ও বিক্ষোভ

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গত ৫ আগস্ট ছাত্র জনতা হতাহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

আশুলিয়া থানার এসআই হারুনুর রশিদ জানান, গ্রেপ্তার কৃষক লীগ নেতাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্তের প্রতিবাদে সাভারে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ আগস্ট ২০২৫
Trulli

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় কৃষক লীগ নেতা মনির গ্রেপ্তার