সর্বশেষ

আশুলিয়ায় কাভার্ডভ্যান চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক

আশুলিয়ায় শাহ সিমেন্টের কাভার্ডভ্যান চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ১২টার দিকে আশুলিয়া থানা ভবনে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে শুক্রবার সকালে ১০টার দিকে সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- শরীয়তপুর জেলার নড়িয়া থানার আটগ্রাম এলাকার মৃত আব্দুল মান্নান বেপারীর ছেলে ইব্রাহিম বেপারী (২৯), মানিকগঞ্জ সদর থানা বেউথা এলাকার মৃত খোকন বেপারীর ছেলে মৃণাল বেপারী (৩০), মানিকগঞ্জ সদর থানার চরগুসতা এলাকার হোসেন আলীর ছেলে আলামিন ইসলাম সজীব (২৫), চাঁদপুর সদর থানার গুলিশা এলাকার সেকান্ত মিজি ওরফে সেকেন্দার মিজির ছেলে বাবু মিজি (৩০) ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পল্লী বিদ্যুৎ এলাকার গোলাম মোস্তফার ছেলে মোঃ ইমরান (২২)। তারা সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

সাভারে সফল অভিযানের জের: এসআই নিয়ামত উল্লার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিহত শামীম হোসেন (২৭) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গোবিন্দপুর এলাকার মোঃ আব্দুস সামাদের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে শাহীনুর কবির বলেন, গত ২৫ আগস্ট আশুলিয়ার বিশমাইল এলাকায় শাহ সিমেন্টের কাভার্ড ভ্যান চালক শামীম হোসেন হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ডিবি পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩ টি সুইচ গিয়ার চাকু, ১টি কাঠের গোলাকার লাঠি ও ১টি নোস প্লায়ার্স উদ্ধার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আজ দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জে যমুনায় বালু উত্তোলন ভাঙ্গনের মুখে ফসলি জমিসহ নানা স্থাপনা

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ আগস্ট ২০২৫
Trulli

আশুলিয়ায় কাভার্ডভ্যান চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫