সর্বশেষ

বরগুনায় বিএনপির অফিস ভাঙচুর মামলায় আওয়ামীপন্থী ১২ আইনজীবী কারাগারে

জেলা প্রতিনিধি

বরগুনায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জিপি সহ ১২ জন আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার তারা বরগুনা জেলা জজ আদালতের বিশেষ ট্রাইবুনালে হাজির হতে আসলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। বরগুনা সদর থানায় করা মামলায় ইতিপূর্বে তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ।

জামিন নামঞ্জুর হওয়া আইনজীবীর হলেন বরগুনা জেলা বারের সাবেক সভাপতি মাহবুবুল বারি আসলাম, সাবেক জিপি মে. মজিবুর রহমান, বরগুনা জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য বিষয়ক সম্পাদক মজিবুল হক কিসলু,জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ জুয়েল,জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুল রাব্বি,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পল্টু,জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুল্লা আল মামুন,জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম মিলন,পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আঃরহমান জুয়েল,আমতলী উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

৩৪ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ, সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করবে ট্রাইব্যুনাল

বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন বলেন ২০২৩ সালে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে বরগুনা সদর থানার মামলা নং ২৬১/২৫ এ তারা আসামি ছিল। তারা সবাই কমবেশি রাজনীতির সাথে জড়িত ছিল।

ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা তানজিন তিশার
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ সেপ্টেম্বর ২০২৫
Trulli

বরগুনায় বিএনপির অফিস ভাঙচুর মামলায় আওয়ামীপন্থী ১২ আইনজীবী কারাগারে