সর্বশেষ

মাঠে হৃদরোগে আক্তান্ত হয়ে মারা গেলেন ঢাকার কোচ মাহাবুব

অনলাইন ডেস্ক

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল শুরু করছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর ২০ মিনিট আগে মাঠে ওয়ার্ম আপ করছিলেন দুই দলের ক্রিকেটাররা। এ সময় হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী এই কোচ।

বার্সেলোনা ছেড়ে লিভারপুলে আরাউহো, থাকছে স্থায়ী চুক্তির সুযোগ

এ সময় তাকে ঘিরে জটলাও তৈরি হয়। মাঠে মাহবুব আলীকে সিপিআর দিতে দেখা গেছে। অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তার কিছু জরুরি পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।কোচ জাকির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরিভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথে তিনি নিস্তেজ হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাকি মাটিতে লুটিয়ে পড়ার পর দেরি না করেই তাকে সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে নেওয়া হয়। তবুও শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না এই কোচকে।

সুযোগ পেয়েছিলেন বদলি হিসেবে, হৃদয় জায়গা করে নিলেন এলপিএলের সেরা একাদশে

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ ডিসেম্বর ২০২৫
Trulli

মাঠে হৃদরোগে আক্তান্ত হয়ে মারা গেলেন ঢাকার কোচ মাহাবুব