সর্বশেষ

মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৬

অনলাইন ডেস্ক

মাদারীপুরে যাত্রীবাহী একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এতে যাত্রীবাহী বাসের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ঘটকচরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম জানা গেছে।

গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তারা হলেন—মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫), কুনিয়া দক্ষিণ পাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)। পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা বরিশাল মহাসড়কের উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আরো তিনজন মারা গেছে। ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, ‘দুর্ঘটনায় ছয়জন নিহত হন।

বাউফলে সালিশ বৈঠকে হামলার জেরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বিক্ষোভ ও মানববন্ধন

এসময় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ জানুয়ারি ২০২৬
Trulli

মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৬