সর্বশেষ

পরিবেশ উপদেষ্টার সঙ্গে ইউরোচেমের চেয়ারপার্সনের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

‎পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচেম)- এর চেয়ারপার্সন নুরিয়া লোপেজ।

আজ বৃহস্পতিবার পরিবেশ মন্ত্রণালয়ে অফিস কক্ষে তারা সাক্ষাৎ করেন। এ সময় বিভিন্ন কোম্পানির প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের উৎপাদনকারী সম্প্রসারিত দায়িত্ব সংক্রান্ত চূড়ান্ত নির্দেশিকা তৈরিতে মতামত জানান ইউরোচেমের প্রতিনিধি দল।

ঢাকা দক্ষিণ, গাজীপুর ও রংপুরে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প

‎‎উপদেষ্টা বলেন, বাংলাদেশ বাস্তব সম্মত ও ভবিষ্যৎ উপযোগী টেকসই ও ন্যায্য ফ্রেমওয়ার্ক নিয়ে আগ্রহী। প্রতিযোগিতামূলক বৈষম্য রোধে একটি একক ও অভিন্ন কমপ্লায়েন্স কাঠামো অত্যন্ত জরুরি। সবার সমান অংশগ্রহণ নিশ্চিতের অনুরোধ জানান তিনি।

‎‎তিনি অতি দ্রুততম সময়ে স্টেকহোল্ডার সভা, ইউরোপিয়ান ইউনিয়ন ও পাশ্ববর্তী দেশের আইন পর্যালোচনা করে চূড়ান্ত নির্দেশিকা তৈরি করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করেন।

আমলাতন্ত্রকে আরও জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার

নুরিয়া লোপেজ ‎বলেন, ইউরোপিয়ান কোম্পানিগুলোর সহায়তার বিষয়ে বৈশ্বিক অঙ্গীকার রয়েছে। বাজারে ন্যায্য প্রতিযোগিতা ও শতকরা ১শ’ ভাগ পুনব্যবহারযোগ্য প্যাকেজিং নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ জানুয়ারি ২০২৬
Trulli

পরিবেশ উপদেষ্টার সঙ্গে ইউরোচেমের চেয়ারপার্সনের সাক্ষাৎ