সর্বশেষ

যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান

অনলাইন ডেস্ক

নির্বাচনের আগে যারা এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের দেখামাত্রই ‘গুপ্ত’ বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আপনাদের অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখামাত্র তাদের বলবেন “গুপ্ত” তোমরা। পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে, তাদের একটিই নাম “গুপ্ত”। কারণ, তাদের গত ১৬ বছর আমরা দেখিনি। তারা মিশে ছিল ৫ তারিখে যারা পালিয়ে গেছে তাদের সঙ্গে, তলে তলে।’

শনিবার বিকালে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক জনসভার প্রধান অতিথি তারেক রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, কাজেই সেই স্বাধীনতা সময় থেকে….৮৬ সাল থেকে, ৯৬ সাল থেকে এরা সব সময় দেখবেন একইসঙ্গে ছিল। এপিঠ আর ওপিঠ। এই যে লাখ লাখ মানুষ একত্রিত হয়েছেন, আমি চাইলে প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম। আপনারাও হয়তো হাত তালি দিতেন। কিন্তু এতে জনগণের কোনো লাভ হতো? হতো না। তিনি উল্লেখ করেন, বিএনপি একমাত্র দল, যারা দেশকে সামনের দিকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। এমন অভিজ্ঞতা সম্পন্ন আর কোনো দল নেই।

পাঁচ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে দেশজুড়ে আন্দোলনে নামছে এনসিপি

তারেক রহমান বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে- যাতে কেউ ষড়যন্ত্র করে আবার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। গত ১৬ বছর যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন, আবার যেন কেউ ষড়যন্ত্র করে স্তব্ধ করে দিতে না পারে। (এই অধিকার) ছিনিয়ে যেতে না পারে।

গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার আশ্বাস জামায়াতের
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ জানুয়ারি ২০২৬
Trulli

যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান