সর্বশেষ

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২৫২তম বোর্ড সভা অনুষ্ঠিত

উপজেলা সংবাদদাতা

ন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ২৫২তম নিয়মিত মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় সমিতির সদর দপ্তরের বোর্ড সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির বোর্ড সভাপতি মোঃ হামিদুল ইসলাম লিংকন। সভায় সমিতির সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতি, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সচিব চৈতী দেবনাথ, সহ-সভাপতি লাইজু আকতার, কোষাধ্যক্ষ নাছির উদ্দিন, বোর্ড পরিচালক সোয়েব হোসেন শামীম, মোহাম্মদ এমারত হোসেন, আব্দুল কাদির, সামছুল হক হাওলাদার ও রোকসানা পারভীন।

স্থানীয় সরকার নির্বাচনে দ্বিমুখী পরীক্ষার মুখে বিএনপি: নিরপেক্ষতা রক্ষা ও অভ্যন্তরীণ শৃঙ্খলাই প্রধান লক্ষ্য

এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার নূর আলম ভূইয়া, সদর দপ্তরের ডিজিএম বাবুল হোসেন, মুন্সীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সানোয়ার হোসেন, টংগীবাড়ি জোনাল অফিসের ডিজিএম আবদুস সালাম, লৌহজং জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ মনসুর হোসেনসহ বিভিন্ন জোনাল ও সাব-জোনাল অফিসের কর্মকর্তাবৃন্দ।

সভায় গ্রাহকসেবার মানোন্নয়ন, নিরবচ্ছিন্ন ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সেবার গুণগত মান বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে বোর্ড সভাপতি মোঃ হামিদুল ইসলাম লিংকন সমিতির সার্বিক অগ্রগতিতে বোর্ড সদস্য ও কর্মকর্তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে সমিতির উন্নয়ন, স্বচ্ছতা এবং গ্রাহকসেবার মান আরও বৃদ্ধিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ মার্চ ২০২৬
Trulli

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২৫২তম বোর্ড সভা অনুষ্ঠিত