সর্বশেষ

ঈদগাঁওয়ে সৌদি প্রবাসীর বাড়িতে তাণ্ডব আসবাবপত্র ভাঙচুর, হামলায় আহত ৬

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার জেলার আওতাধীন ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে এক সৌদি প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী কায়দায় সশস্ত্র তাণ্ডবের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে বেড়াতে আসা অতিথিসহ অন্তত ৫/৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় ইসলামাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে উত্তর লরাবাগ এলাকায় প্রবাসী মুসলেম উদ্দীনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একদল চিহ্নিত সন্ত্রাসী বাড়ির পাশে রিদুয়ানুল হক সোহেলের নেতৃত্বে ৫/৬ জন অতর্কিতভাবে বাড়িতে হামলা চালিয়ে উপস্থিত লোকজনকে মারধর করে গুরুতর আহত করে, হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়।

ডিলারদের জন্য বাড়ল সারের কমিশন, কৃষকের দাম থাকছে আগের মতো

এ সময় বাড়ির সামনে থাকা একটি টমটম ও একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঈদগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভুগি । ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নতুন বাড়ির নির্মাণকাজ চলমান থাকায় গত এক সপ্তাহ আগে স্থানীয় কিছু চিহ্নিত সন্ত্রাসী প্রবাসীর স্ত্রীকে পূর্বের শত্রুতার ধরে হত্যার হুমকি দিয়ে যায় বলেও অভিযোগ করেন পরিবারের সদস্যরা, এই বিষয়ে সৌদি সৌদি প্রবাসী মুসলেম উদ্দীন অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি চান।

ডেঙ্গুতে একদিনে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ এপ্রিল ২০২৬
Trulli

ঈদগাঁওয়ে সৌদি প্রবাসীর বাড়িতে তাণ্ডব আসবাবপত্র ভাঙচুর, হামলায় আহত ৬