সর্বশেষ

ঈদগাঁও পোকখালী ৩ কিলোমিটার জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

উপজেলা সংবাদদাতা

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও পোকখালী ইউনিয়নের আওতাধীন ৩ কিলোমিটার দীর্ঘ জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনঃখনন কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজল, এমপি।

ডিলারদের জন্য বাড়ল সারের কমিশন, কৃষকের দাম থাকছে আগের মতো

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ জনগণ এসময় উপস্থিত ছিলেন।

ডেঙ্গুতে একদিনে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে পানি চলাচল ব্যাহত হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ ব্যাপক উপকার পাবেন বলে আশা করছেন তারা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ এপ্রিল ২০২৬
Trulli

ঈদগাঁও পোকখালী ৩ কিলোমিটার জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন