সর্বশেষ

কলেজ শিক্ষার্থীর তৈরি রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

তরুণ উদ্ভাবকদের উৎসাহ দিতে এবার নিজেই চালকের আসনে বসলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের নির্মিত ‘গো-কার্ট’ (এক ধরনের ছোট রেসিং কার) পরিদর্শন ও নিজে চালিয়ে তাকে উৎসাহিত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড পেইজ (পিএমও) থেকে এ তথ্য জানানো হয়।

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, তরুণ শিক্ষার্থী রিজয়ান রশীদ নিজের মেধা ও পরিশ্রমে এই গো-কার্টটি নির্মাণ করেছেন। খবর পেয়ে প্রধানমন্ত্রী এটি দেখার আগ্রহ প্রকাশ করেন। পরিদর্শনকালে তিনি গাড়ির কারিগরি দিকগুলো সম্পর্কে রিজয়ানের কাছে জানতে চান। এমন উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন।

ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য এক মাস সময়, শিগগিরই পরীক্ষা: শিক্ষামন্ত্রী
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ এপ্রিল ২০২৬
Trulli

কলেজ শিক্ষার্থীর তৈরি রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী