সর্বশেষ

এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে সর্বোচ্চ বহিষ্কার

অনলাইন ডেস্ক

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে বহিষ্কারের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিন নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এদিন মোট ৩৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন এসএসসিতে ইংরেজি প্রথমপত্র, দাখিলে গণিত এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে ১ জন, চট্টগ্রাম বোর্ডে ৫ জন, রাজশাহী বোর্ডে ৩ জন, বরিশাল বোর্ডে ৮ জন, কুমিল্লা বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, পরীক্ষার প্রথম দিনে ৬ জন এবং দ্বিতীয় দিনে ১৯ জন বহিষ্কার হয়েছিল। সেই তুলনায় তৃতীয় দিনেই সর্বোচ্চ সংখ্যক বহিষ্কারের ঘটনা ঘটল।

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজারের বেশি এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজারের বেশি। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডেই পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজারের বেশি।

নতুন বেতন কাঠামোয় এমপিওভুক্ত শিক্ষকরাও, শিগগিরই ঘোষণা: শিক্ষামন্ত্রী
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ এপ্রিল ২০২৬
Trulli

এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে সর্বোচ্চ বহিষ্কার