সর্বশেষ

এবার হরমুজের নাম নিজের নামে রাখলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধ এখন হরমুজ প্রণালিতে গিয়ে ঠেকেছে। তেহরান চায়, প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে টোল আদায় করতে। যুক্তরাষ্ট্রের চাওয়া এই প্রণালি বিনা শর্তে খোলার। ঠিক এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প প্রণালিটির নাম বদলে দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একটি মানচিত্রের ছবি শেয়ার করেছেন।

যেখানে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম ‘স্ট্রেইট অব ট্রাম্প’ লিখেছেন। এই ছবিটি তিনি আগেও প্রকাশ করেছিলেন। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকা এবং মার্কিন নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে—এমন সতর্কতার মধ্যেই এই ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা ট্রাম্পের, কিছু প্রকল্পে শর্ত দিচ্ছে সিউল

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেন। ছবিটি মূলত ‘আইস্টান্ডউইথট্রাম্প৪৭’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল। যেখানে জলপথটির আসল নাম পরিবর্তন করে ‘Strait of Trump’ দেখানো হয়। এর আগে এক বক্তৃতায়ও ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে উপস্থিত লোকজন তার কথা শুনে হেসে উঠলে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ‘ভুল’ বলে মনে করতে পারে,  কিন্তু সবাই জানে, আমি খুব কমই ভুল করি।’

ইরাকের তেল বিক্রির অর্থ মার্কিন ব্যাংকে কেন জমা হয়
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ এপ্রিল ২০২৬
Trulli

এবার হরমুজের নাম নিজের নামে রাখলেন ট্রাম্প