সর্বশেষ

সাংবাদিকদের সাকিবের সঙ্গে মাশরাফি-দুর্জয়কেও মনে রাখতে বললেন তামিম

অনলাইন ডেস্ক

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। অন্যদিকে লোকচক্ষুর আড়ালে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা। আরেক সাবেক টাইগার অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় গ্রেপ্তার হন। তবে দুর্জয়-মাশরাফির চেয়ে সাকিবকে নিয়েই আলোচনাটা বেশি হয়। আর তাই সাংবাদিকদের সাকিবের সঙ্গে মাশরাফি-দুর্জয়কেও মনে রাখতে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলায় সংবাদ সম্মেলন তামিম বলেন, ‘আমরা গত এক-দুই বছর ধরে একজন নির্দিষ্ট ক্রিকেটার, নাম বললে সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। আমি অনুরোধ করবো এই প্রশ্নটা যখন করেন আমাদের তিনজন ক্রিকেটার, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের পরিস্থিতিতে আছে। আমার মনে হয় না এটা উচিত হবে এখানে বসে শুধু একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলা।’

এমএলএসে সর্বকনিষ্ঠ মাসসেরা কাভান সুলিভান

এ সময় সাকিব-মাশরাফিদের ক্রিকেটে ফেরা নিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করেন বিসিবি প্রধান। তামিম বলেন, ‘ওর (সাকিব) বিষয়টা আছে। আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেকোন ধরনের সুযোগ-সুবিধা আমরা তাদেরকে স্বাগত জানাব। আইনের যে বিষয়গুলো আছে, আমাদের প্রতিমন্ত্রীও বলেছেন আমরা নমনীয় হবো। ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের তরফ থেকে ক্রিকেটীয় যেসব সহায়তা করতে পারি সেটা আমরা সবসময় করবো।

আমরা তাদের স্বাগত জানাব যদি উনারা ওই সমস্যা সমাধান করে আসেন।’ এছাড়া আসন্ন বিসিবি নির্বাচনে লড়বেন জানিয়ে তামিম বলেন, ‘পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি, আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবো। গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে আমি সেটাই অনুসরণ করব। অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করার কথা চিন্তাই করিনি। প্রথমদিন থেকেই আমি বলেছি আমি নির্বাচনে অংশগ্রহণ করবো।’

অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ এপ্রিল ২০২৬
Trulli

সাংবাদিকদের সাকিবের সঙ্গে মাশরাফি-দুর্জয়কেও মনে রাখতে বললেন তামিম