সর্বশেষ

ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় সাইনবোর্ড, কোদাল ও ঝুড়ি বিতরণ

আলাউদ্দিন - কক্সবাজার

ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতা তৈরির লক্ষ্যে মাঝিদের মধ্যে সাইনবোর্ড, কোদাল ও ঝুড়ি বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের মাঝে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। বিতরণকৃত সাইনবোর্ডগুলোতে দুর্যোগকালীন করণীয় ও সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়েছে, যা সাধারণ মানুষকে দুর্যোগ ঝুঁকি সম্পর্কে অবগত করতে সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্টরা।

রৌমারী উপজেলার দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে ৪০০বস্ত্র বিতরণ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, সহকারী অফিসার মাসুম বিল্লাহসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দুর্যোগের আগে প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণকে আরও সচেতন ও প্রস্তুত হতে সহায়তা করবে।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানা গেছে, মোট ১৯টি প্রকল্পের মাঝিদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ, সচিব মাসুদ করিমকে ঘিরে প্রশ্ন

উপকারভোগীরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ মে ২০২৬
Trulli

ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় সাইনবোর্ড, কোদাল ও ঝুড়ি বিতরণ