সর্বশেষ

বাউফলে অনলাইন জুয়া ও মাদকের ভয়াবহ তাণ্ডব: ধ্বংসের পথে পরিবার আর কিশোর গ্যাংয়ের উৎপাদ

সারা দেশজুড়ে তথা পটুয়াখালী জেলার প্রতিটা উপজেলা তথা বাউফল উপজেলার প্রতিটা ইউনিয়নে চলছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার, যা বর্তমানে এক গভীর সামাজিক সংকটে রূপ নিয়ে ধ্বংসের পথে পরিবার গুলো ও আগে থেকেই বা দেখা দিয়েছে কিশোর গ্যাংয়ের উৎপাদ।

প্রযুক্তির সহজলভ্যতা, স্মার্টফোনের ব্যাপক ব্যবহার এবং ইন্টারনেটের প্রসারের সুযোগে অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কিশোর ও তরুণদের একটি বড় অংশ খুব সহজেই এই ভার্চুয়াল ফাঁদে জড়িয়ে পড়ছে, যা তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। অনলাইন জুয়া শুরুতে বিনোদনের মাধ্যম হিসেবে গ্রহণ করা হলেও, অল্প সময়ের মধ্যেই তা আসক্তিতে রূপ নেয়। এক পর্যায়ে ব্যবহারকারীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন, পরিবারে অশান্তি সৃষ্টি হয় এবং অনেক ক্ষেত্রে অপরাধমূলক কর্মকাণ্ডের দিকেও ঝুঁকে পড়েন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার চটকদার বিজ্ঞাপন দিয়ে জুয়া খেলায় আসক্ত করা হচ্ছে তরুণদের। এ আই প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি ও অসামাজিক অঙ্গভঙ্গিতে কিশোর থেকে তরুণ যুবসমাজ আকৃষ্ট হয়ে পড়ছে। নামে বেনামে বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে অধিক মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের আইওয়াস করছে এসব অবৈধ অনলাইন প্লাটফর্মগুলো। বিভিন্ন সেলিব্রিটিদের ছবি দিয়ে এ আই ব্যবহার করে তৈরি করা হচ্ছে ভুয়া অনলাইন বিজ্ঞাপন। এর পাশাপাশি, মাদকের ভয়াবহ বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বাউফলকে। দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে শুরু করে নগরীর অলিগলি পর্যন্ত মাদকদ্রব্যের সহজ প্রাপ্যতা সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তরুণ সমাজের একটি অংশ মাদকের করাল গ্রাসে আটকা পড়ে তাদের স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হচ্ছে, যা জাতির ভবিষ্যতের জন্য অশনিসংকেত।

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিশেষজ্ঞদের মতে, অনলাইন জুয়া ও মাদক একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। অনেক ক্ষেত্রে জুয়ার আসক্তি থেকে সৃষ্ট মানসিক চাপ ও হতাশা মানুষকে মাদকের দিকে ঠেলে দেয়। আবার মাদক গ্রহণের অর্থ জোগাড় করতে গিয়ে অনেকে জুয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। ফলে একটি ভয়ংকর চক্র তৈরি হচ্ছে, যা থেকে বের হওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি, অনলাইন জুয়ার প্ল্যাটফর্মগুলো নিয়ন্ত্রণ, মাদক পাচার রোধে সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সময়ের দাবি। একইসঙ্গে, জনসচেতনতা বৃদ্ধি, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জোরদার এবং তরুণদের জন্য ইতিবাচক বিকল্প কার্যক্রম ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনই যদি সমন্বিত উদ্যোগ গ্রহণ না করা হয়, তবে অনলাইন জুয়া ও মাদকের এই ভয়াবহ তাণ্ডব দেশের তথা পটুয়াখালীর বাউফলে সামাজিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে দাড়াচ্ছে। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সংকট মোকাবিলা করা অপরিহার্য।

ইতিমধ্যে বর্তমান সরকারের পক্ষথেকে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে। বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মোঃ গিয়াস উদ্দিন জানান, বাউফল উপজেলার প্রতিটা ইউনিয়নে তথা কালাইয়া ইউনিয়নে চলছে যেন মাদকের গ্রাস। আর এই গ্রাস থেকে পরিবার গুলো বাঁচতে চায়। আবার বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে অনলাইন জুয়ার বাজি, তাতে বিভিন্ন পরিবার গুলো দিশেহারা অবস্থা জীবন যাপন করছে। এরমধ্যে আগে থেকেই রয়েছে কিশোর গ্যাংয়ের উৎপাদ। এককথায় এগুলো যদি নির্মূল করা না যায় তাহলে দেখা দিবে বা দেখা দিচ্ছে সামাজিক অবক্ষয়। আমরা এসবের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আরও দ্রুত ব্যবস্থা নিয়ে মাঠে কাজ করবে বলে আশাবাদী।

ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় সাইনবোর্ড, কোদাল ও ঝুড়ি বিতরণ

এবিষয়ে বাউফল থানার নবাগত ওসি সিরাজুল ইসলাম বলেন, আমরা এব্যাপারে জিরোটলারেন্স রয়েছি। যার ধারাবাহিকতায় একেরপর এক মাদক কারবারি মাদক সহ ধরা পড়ছে। এককথায় সকল পর্যায়ের অপরাধ কর্মকাণ্ডের সাথে যে জড়াবে বা অপরাধ মূলক কর্মকাণ্ড করবে তাকেই আইনের আওতায় আনা হবে। পাশাপাশি এসবের বিরুদ্ধে সামাজিক সংগঠন থেকে শুরু করে সচেতন মহলের আরও সচেতন হতে হবে।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ বলেন, এবিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অভিযান চালানো হচ্ছে তা আরও বাড়িয়ে মোবাইল কোর্টের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

জাতীয় সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রথম অধিবেশনে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT