সর্বশেষ

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আলাউদ্দিন - কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও থানার বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শনিবার (০৩ মে ২০২৬) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে ঈদগাঁও থানাধীন ঈদগাঁও ইউনিয়নের দরগাহ গেইটের বিপরীত পাশে জাগিরপাড়া রোডের মুখে একটি চেকপোস্ট পরিচালনা করেন।

রৌমারী উপজেলার দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে ৪০০বস্ত্র বিতরণ

এ সময় একটি টমটম গাড়িতে থাকা যাত্রীদের তল্লাশি চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতরা হলেন—সাদ্দাম হোসেন (৩২) ও দেলোয়ার হোসেন (৪২)। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে তারা রামু থানা এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ইসলামপুর এলাকায় খুচরা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ঈদগাঁও থানায় মামলা নং-৪ (তারিখ: ০৩/০৫/২০২৬ খ্রি.) ধারা ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।

সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর।” তিনি আরও বলেন, অপরাধ দমন ও মাদকমুক্ত ঈদগাঁও গড়তে পুলিশ সাধারণ জনগণের সহযোগিতা ও তথ্য প্রদান প্রত্যাশা করছে।

আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ, সচিব মাসুদ করিমকে ঘিরে প্রশ্ন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ মে ২০২৬
Trulli

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার