সর্বশেষ

হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত: সর্বোচ্চ নেতার উপদেষ্টা

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মোহসেন রেজায়ী। তিনি বলেন, পারমাণবিক ইস্যুতেও ইরান ‘কারও সঙ্গে আলোচনা করবে না।’

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার এবং বর্তমানে ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মোহসেন রেজায়ী প্রতিপক্ষকে সতর্ক করেছেন। তিনি বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইরানের হাত থেকে বেরিয়ে গেলে শত্রুপক্ষ আবারও এটিকে ইরান ও এর জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে।

মধ্য আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

রেজায়ীর মতে, ইরানি মডেল অনুযায়ী, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করবে অঞ্চলের দেশগুলো নিজেরাই এবং বিদেশি বাহিনী (তা আমেরিকান হোক বা ইউরোপীয়) মধ্যপ্রাচ্য ত্যাগ করা উচিত।’ এর আগে মোহসেন রেজায়ী বলেছিলেন, ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং আমাদের আঙুল ট্রিগারের ওপর রয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ মে ২০২৬
Trulli

হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত: সর্বোচ্চ নেতার উপদেষ্টা