সর্বশেষ

নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে

নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার। কারণ দেশের মানুষ আমাদের পক্ষে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে যা বিএনপির ইশতেহার ছিল, তা এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে বিএনপিসহ তিনটি সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিগত জাতীয় নির্বাচন যে কতটা চ্যালেঞ্জ ছিল, সেটা সবাই অনুভব করেছেন। তাই সরকার পরিচালনার ক্ষেত্রে দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা না করলে সরকার সহজে চলতে পারবে না। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সরকার তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে। এর আগে দুপুর পৌনে ১২টায় তারেক রহমান মতবিনিময় সভায় পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই তার প্রথম বড় কোনও সাংগঠনিক বৈঠক।

আমরা কারিকুলাম ও সিলেবাস চেঞ্জ করার ব্যবস্থা করছি: শিক্ষামন্ত্রী

বৈঠকে দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ে অন্তঃকোন্দল এবং চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সরাসরি নির্দেশনা দেওয়া হয়।

সভায় আরও ছিলেন– এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন– দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও ডা. এজেডএম জাহিদ হোসেন।

পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১৭৯/১

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৭৯ রান। ৮৫ ও ৩৭ রানে অপরাজিত আছেন  এই টেস্টে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
🕒 ০৯ মে ২০২৬

নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে