সর্বশেষ

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ এক অভিযানে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা মুল্যের গাজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় আজ (১৩ মে বুধবার) সকাল ৭টা ৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আশুলিয়ায় এমবিবিএস ডিগ্রি নেই, তারপরেও তিনি ডাঃ পরিচয়ে প্রতারণা

জেলা গোয়েন্দা শাখার ওসি (উত্তর) মো. সাজ্জাদ রোমন ওসি (দক্ষিণ) মুহাম্মদ মাহবুবুল হকের নেতৃত্বে এই অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারকৃতরা হলো
১.মাসুম মিয়া (২),পিতা- খোরশেদ মিয়া, মাতা- আমিনা বেগম, সাং- ইকরতলী হাফটা বাড়ী,থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।
২.পাভেল মিয়া (২৩), পিতা- ইয়াকুব মিয়া, মাতা- বকুল আক্তার, সাং- ইকরতলী,থানা- চুনারুঘাট,জেলা- হবিগঞ্জ।

দেবিদ্বারে সাদাত জুটের দুই শ্রমিক নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগের’প্রতিবাদে মানববন্ধন

ডিবি পুলিশ জানায়,মাসুম মিয়ার বিরুদ্ধে পূর্বে ২টি এবং পাভেল মিয়ার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারী চক্র গঠন করে দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ডিবি পুলিশ জানায়,এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ মে ২০২৬
Trulli

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার