সর্বশেষ

ত্রিশাল থানা পুলিশের পৃথক অভিযানে নারীসহ ৩ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি

ত্রিশাল থানা পুলিশের পৃথক অভিযানে ১ জন নারীসহ ৩ জন গ্রেফতার।

গতকাল ১৩ মে রাতে ত্রিশাল থানাধীন ত্রিশাল পৌরসভা দরিরামপুর ৮নং ওয়ার্ড সাকিনস্থ জনৈক মোঃ খোকন আলীর বসত বাড়ীর উঠান হইতে আসামী মোছাঃ শিখা আক্তার (৩৮), সাং-দরিরামপুর ০৮নং ওয়ার্ড, বেপারী বাড়ী, ত্রিশাল পৌরসভা, উপজেলা/থানা- ত্রিশাল, জেলা -ময়মনসিংহ কে ৩ (তিন) গ্রাম হেরোইন, মূল্য অনুমান ৩০,০০০ টাকা সহ গ্রেফতার করা হয়।

চুয়াডাঙ্গায় ডেঙ্গুর মধ্যে আবারও বাড়ছে হাম, হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকট

অপরদিকে ইং ১৪/০৫/২০২৬ তারিখ রাতে ত্রিশাল থানাধীন ত্রিশাল পৌরসভা ০২নং ওয়ার্ড উজানপাড়া সাকিনস্থ রশিদ ভবনের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ আলম মিঞা (২৮), সাং- ত্রিশাল পৌরসভা উজানপাড়া ২নং ওয়ার্ড, উপজেলা/থানা- ত্রিশাল, জেলা -ময়মনসিংহ কে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট মূল্য অনুমান ৫০,০০০/- টাকা সহ গ্রেফতার করা হয়।

ইং ১৪/০৫/২০২৬ তারিখ সকালে ত্রিশাল থানাধীন সতেরপাড়া (কেরানীকান্দা) সাকিনস্থ জনৈক হারুন এর পরিত্যক্ত পল্টি ফার্মের দক্ষিন পাশে ফাঁকা জায়গা হইতে আলফাজ (২৭) সাং-আউলটিয়া (আন্দাপুকুরপাড় আদি সরকারের বাড়ী) , উপজেলা/থানা- ত্রিশাল, জেলা -ময়মনসিংহ কে ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট, মূল্য ৫০০০/- টাকা সহ গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ মে ২০২৬
Trulli

ত্রিশাল থানা পুলিশের পৃথক অভিযানে নারীসহ ৩ জন গ্রেফতার