সর্বশেষ

বিশ্বে অপ্রিয় দেশের শীর্ষে ইসরাইল, জনপ্রিয়তায় বড় ধস যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

২০২৬ সালের বৈশ্বিক গণতন্ত্র ও রাষ্ট্রীয় ধারণা সংক্রান্ত এক নতুন জনমত জরিপে বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে আলোচিত দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসরাইল। ‘নিরা ডেটা’ পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, নেতিবাচক অবস্থানের দিক থেকে ইসরাইলের পরেই রয়েছে উত্তর কোরিয়া, আফগানিস্তান এবং ইরান। জরিপ অনুযায়ী, বিশ্বের মানুষের কাছে সবচেয়ে ইতিবাচক ভাবমূর্তির পাঁচটি দেশ হলো যথাক্রমে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন এবং ইতালি।

আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১২৯টি দেশ এবং তিনটি আন্তর্জাতিক সংস্থার ওপর পরিচালিত এই গবেষণায় ৪৬ হাজার ৬৬৭ জন উত্তরদাতার মতামতের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। মূলত গাজায় চলমান গণহত্যা, ফিলিস্তিনিদের গণউচ্ছেদ, দুর্ভিক্ষ সৃষ্টির নীতি এবং অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার কারণে আন্তর্জাতিকভাবে ইসরাইলের ভাবমূর্তি পুরোপুরি ধসে পড়েছে। মানবাধিকার সংস্থা, জাতিসংঘ বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুতর হুঁশিয়ারি এই নেতিবাচক অবস্থানে বড় প্রভাব ফেলেছে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইলকে কড়া বার্তা হিজবুল্লাহর

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ মে ২০২৬
Trulli

বিশ্বে অপ্রিয় দেশের শীর্ষে ইসরাইল, জনপ্রিয়তায় বড় ধস যুক্তরাষ্ট্রের