সর্বশেষ

ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসকের ঈদের শুভেচ্ছা বার্তা

মকবুল হোসেন, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক, বিএনপি’র কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স পবিত্র ঈদুল আযহার উপলক্ষে শুভেচ্ছা বার্তা ।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে হালুয়াঘাট, ধোবাউড়া এবং ময়মনসিংহবাসী ও প্রবাসে বসবাসকারী বাংলাদেশীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি।

ঈদ-উল-আযহা ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক মহান শিক্ষা। হযরত ইব্রাহিম (আ.) এর অসীম ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।

টানা বৃষ্টিতে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

এই পবিত্র ঈদে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। একইসাথে, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে শহীদ সকলের আত্মার মাগফেরাত কামনা করছি।

আমি সকলের প্রতি আহ্বান জানাই— ঈদের আনন্দ সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে ভাগাভাগি করে নিন। পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক সহমর্মিতার মাধ্যমে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।

মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করেন।

জুলাইয়ের চেতনা এ দেশে বাস্তবায়ন করে ছাড়ব: সাবেক ধর্ম উপদেষ্টা

সবাইকে আবারও পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।

সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স
জেলা পরিষদ প্রশাসক, ময়মনসিংহ।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ মে ২০২৬
Trulli

ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসকের ঈদের শুভেচ্ছা বার্তা