সর্বশেষ

ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুসলমানদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার ঈদের নামাজ শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ ও সারা বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করছেন। কোরবানি ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের একটা ইবাদত।

২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনা

বিশ্বের সব মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, যুদ্ধ-বিগ্রহে যাতে ক্ষতি না হয়, এই দোয়া করেন তিনি। এর আগে সকালে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠে ঈদের নামাজ আদায় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। ঈদের নামাজের আগে ঈদগাহে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মনের মধ্যে, সমাজের মধ্যে যত কলুষতা আছে; আমরা কোরবানির মধ্য দিয়ে তা পবিত্র করতে চাই।’ তিনি বাংলাদেশের দুস্থ-গরিব, যাঁরা বৈষম্যের শিকার হয়ে আছেন, তাঁদের বৈষম্য দূর করে সাম্যের বাংলাদেশ নির্মাণ করার আহ্বান জানান।

নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ মে ২০২৬
Trulli

ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল