পটুয়াখালীর বাউফলে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে নাজিরপুর ইউনিয়নের ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাকের গঠিত “স্বপ্নসারথি” কিশোরী গ্রুপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকাল চারটার দিকে ওই বিদ্যালয় প্রাঙ্গণে ২৫ জন “স্বপ্নসারথি” কিশোরী তাদের অনুভূতি প্রকাশ করে, চ্যাম্পিয়ন ও এল্যামনাই পরিচিতি পর্ব শেষে সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ জেসমিন আক্তার, অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ রাজ্জাক মৃধা ও বাউফল সাংবাদিক ক্লাব এর সভাপতি শেখ মোঃ জাফরান আল হারুন সহ কিশোরীদের অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মোসাঃ নাছিমা আক্তার। তার সহযোগিতায় ছিলেন ব্র্যাক কমিউনিটি অর্গানাইজার মোসাঃ শারমিন জাহান লিমা।
উল্লেখ্য- প্রশিক্ষণে কিশোরীরা নিজেদের স্বপ্ন পূরন করা, নিজেদের স্বাবলম্বী হওয়া, নিজের অধিকার সম্পর্কে সচেতন সহ কিভাবে বাল্যবিবাহ রোধ করা যায় সে বিষয়ে ৩০ টি সেশনের মধ্যদিয়ে জানতে পারে। এবং তাদের স্বপ্নকে বাস্তবে রুপ দেওয়ার অঙ্গীকার করেন।















