সর্বশেষ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বাঁশবাড়ীয়ায় শ্মশানের জমি দখলের চেষ্টায় বোমা বিস্ফোরণের অভিযোগ

উপজেলা সংবাদদাতা

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের শ্মশান ঘাটের জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে| জমি দখলের চেষ্টার সময় বোমা বিস্ফোরণ, মরিচ ক্ষেত নষ্ট এবং হামলার অভিযোগ উঠেছে| এ ঘটনায় স্থানীয় গ্রামবাসীরা ১৩ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন| গতকাল বাঁশবাড়ীয়া গ্রামের শ্মশানসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে|
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ঘটনার দিন ২০ থেকে ২৫ জনের একটি দল একটি ট্রাক্টর নিয়ে জমিতে প্রবেশ করে| এরপর ট্রাক্টর দিয়ে জমিতে আবাদকৃত মরিচ ক্ষেত চাষ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয় বলে অভিযোগ করেছেন জমির দখলদার পক্ষ| এ সময় স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তদের প্রতিরোধ করেন এবং ১৩ জনকে আটক করেন| তবে অভিযোগের মূল অভিযুক্ত হাকিম আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে|

এ বিষয়ে শ্রী আনন্দ কুমার পাত্র সাংবাদিকদের জানান, তিনি প্রায় ২৫ বছর ধরে হিন্দু সম্প্রদায়ের শ্মশানের এই জমি ভোগদখল করে আসছেন| চার থেকে পাঁচ মাস আগে পাশের বামানগর গ্রামের হাকিম আলী তার লোকজন নিয়ে তার কলাক্ষেত ও বরজ কেটে ব্যাপক ক্ষতি করে| ওই ঘটনার পর তিনি চুয়াডাঙ্গা দেওয়ানি আদালতে মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে|

আশুলিয়া ইয়ারপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী-৯ জন: আলোচনায় নারী প্রার্থী রিনা

তিনি আরও বলেন, মামলা চলমান থাকা অবস্থায় হাকিম আলীর নেতৃত্বে ১৭ থেকে ২০ জন লোক একটি ট্রাক্টর নিয়ে জমিতে আসে| তারা প্রথমে বোমা বিস্ফোরণ ঘটিয়ে কৃষকদের ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেয়| পরে মরিচ ক্ষেত ট্রাক্টর দিয়ে চাষ করে নষ্ট করে ফেলে|

খবর পেয়ে গ্রামবাসীরা এগিয়ে এসে তাদের আটক করে| তবে হাকিম আলী পালিয়ে যেতে সক্ষম হন| ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের হেফাজতে নেয়| পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়|

আটককৃতরা হলেন— মাজহারুল ইসলাম (৩২), নিশান আলী (২০), হাসান আলী(২০) টুটুল মিয়া(২৫) তাজুল ইসলাম (২৬), রকি (২৫), সাগর হোসেন (২৫), মুন্না (২০), আবির হোসেন (১৮), সাব্বির আহম্মেদ (২৫), অনিক (১৮), আলিফ হোসেন এবং ট্রাক্টরচালক হযরত আলী| তাদের মধ্যে প্রথম ১২ জনের বাড়ি আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর গ্রামে এবং হযরত আলীর বাড়ি ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ উপজেলায় বাড়ি জানা গেছে|

বাউফলে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ‘স্বপ্নসারথি’ কিশোরী গ্রুপের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| গ্রামবাসীর হাতে আটক ১৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে| ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টরও জব্দ করা হয়েছে| এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ জুন ২০২৬
Trulli

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বাঁশবাড়ীয়ায় শ্মশানের জমি দখলের চেষ্টায় বোমা বিস্ফোরণের অভিযোগ