সর্বশেষ

সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র যদি ইরান-মার্কিন সমঝোতা স্মারকের কোনো শর্ত ভঙ্গ করে, তবে তার জবাব হবে ‘দ্রুত ও চূড়ান্ত’। শনিবার (২৭ জুন) এমন স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। রেজাই এক্সে বলেন, আমেরিকা এই অঞ্চলে তাদের প্রক্সি বাহিনীকে সমর্থন দিয়ে সমঝোতার প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়িয়ে পঞ্চম অনুচ্ছেদও ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।

ইরানের দক্ষিণ উপকূলে একাধিক স্থানে মার্কিন হামলার পর এই প্রতিক্রিয়া এসেছে। রেজাই আরও বলেন, সমঝোতা স্মারকের যেকোনো ধারা লঙ্ঘনের জবাব দ্রুত ও কঠোর হবে। এর আগে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘যুদ্ধবিরতি চুক্তির মূর্খতাপূর্ণ লঙ্ঘনের’ অভিযোগে দায়ী করেন। এরপরই মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বৃহস্পতিবার জাহাজে ড্রোন হামলার জবাবে শুক্রবার তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা করেছে। এই হামলার কারণে অঞ্চলটিতে আটকে পড়া নাবিকদের উদ্ধার অভিযান স্থগিত হয়ে যায়। তেহরান অবশ্য দাবি করেছে, পারস্য উপসাগরের জলপথে অননুমোদিতভাবে চলাচল করায় ওই পণ্যবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন হামলার পর ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবং জানিয়েছে, তারা মার্কিন বাহিনীর সঙ্গে সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। উভয়পক্ষই একে অপরকে চুক্তি ভঙ্গের দায়ে অভিযুক্ত করছে, যা পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

এরদোগানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুরুত্ব পেল বাণিজ্য ও বিনিয়োগ
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ জুন ২০২৬
Trulli

সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি