সর্বশেষ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে

অনলাইন ডেস্ক

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে বলে মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানে এক দফার ঘোষক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনে দুইটা নির্বাচন ছিল। গণভোট এবং আপনারা এমপিতে ভোট দিয়েছেন। গণভোটে হ্যাঁ এবং না-তে ভোট ছিল। সংস্কারের পক্ষে, অথবা বিপক্ষে। বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এই সরকার, বিএনপির সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে। জনগণের সঙ্গে প্রতারণা করছে। জাতির সঙ্গে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে দলটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রায় অংশ নেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা পাঁচটা দাবি নিয়ে এসেছি। এই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। যার মাধ্যমে সংস্কার হবে, দেশে পরিবর্তন হবে। যেটা আপনার-আমার আকাঙ্ক্ষা ছিল জুলাই গণঅভ্যুত্থানে।
আমরা তরুণদের কর্মসংস্থানের দাবি জানিয়েছি।

বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আপনাদের এলাকায় কি বিদ্যুৎ আছে? ঘরে ঘরে বিদ্যুৎ আছে? লোডশেডিং হয়? দৈনিক সাত থেকে আট ঘণ্টা করে লোডশেডিং হয়। এই লোডশেডিং সমস্যার সমাধান করতে হবে। এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তারা বিদ্যুতের সমস্যার সমাধান করবে। কিন্তু বাজেটে আমরা এমন কিছু দেখি নাই। ফলে অবশ্যই ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নিজের দলের এমপি বলেছেন মাদক কারবারির সূতিকাগার হচ্ছে কক্সবাজার। স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের এলাকায় মাদক বন্ধ করতে পারে না, সে সারা দেশের মাদক কীভাবে বন্ধ করবে? সে সারা দেশের আইনশৃঙ্খলা কীভাবে ঠিক করবে?
কালীগঞ্জে মাদক কারবারি আছে কি নাই? প্রত্যেকটা জেলায়, উপজেলায় মাদক কারবারিতে ভরপুর হয়ে গেছে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীকে বললো- কক্সবাজারে মাদক বন্ধ করুন এবং সারা বাংলাদেশের সকল জায়গায় মাদক কারবারি বন্ধ করুন। দেশের আইনশৃঙ্খলা নিশ্চিত করুন।

সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, আমরা দেখছি সীমান্তে সাধারণ বাংলাদেশিদের হত্যা করছে বিএসএফ। এই সরকার নিজেদেরকে জাতীয়তাবাদী সরকার বলে, কিন্তু সীমান্ত হত্যা বন্ধ করতে পারছে না। ফলে আমরা বলবো- সীমান্ত হত্যা বন্ধ করুন, জাতীয়তাবাদের নামে ব্যবসা বন্ধ করুন এবং বাংলাদেশের সীমান্তকে সুরক্ষা দিন।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল আপনার-আমার অংশগ্রহণের ফলে। নতুন নতুন নেতৃত্ব এসেছে। আপনারা এখন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন। জুলাই সনদ বাস্তবায়ন করুন। সংস্কার বাস্তবায়ন করুন। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, যদি বিচার করতে না পারেন, তাহলে জুলাইয়ের নেতৃত্বের দাবিদার—এ কথাটি ভুলেও মুখে আনবেন না।

তিনি জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত, জুলাই জাদুঘর প্রতিষ্ঠা, মামলা বাণিজ্য বন্ধ, নিরীহ মানুষের হয়রানি বন্ধ এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এ সময় কালীগঞ্জের স্থানীয় সমস্যার সমাধানে এনসিপি নেতা এমএম সোয়েব পক্ষে সমর্থন চান নাহিদ ইসলাম।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি

তিনি বলেন, কালীগঞ্জের মানুষের সমস্যার সমাধানের জন্য এই এলাকার সন্তান এম এম সোয়েব আপনাদের জনপ্রতিনিধি হতে চায়। আপনারা তাকে সহায়তা করুন। ইনশাআল্লাহ আমরা কালীগঞ্জবাসীকে একটি সুন্দর, বৈষম্যহীন কালীগঞ্জ উপহার দেব।

এর আগে বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে থেকে জুলাই পদযাত্রায় শুরু হয়। পদযত্রা শেষে বাস স্টেশন এলাকায় সমবেত হয়ে বক্তব্য দেন এনসিপির নেতারা।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, গাজীপুর জেলা এনসিপির সভাপতি এমএম সোয়েবসহ জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ ও এনসিপির অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ জুলাই ২০২৬
Trulli

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে