সর্বশেষ

আকাশপথের জ্বালানি আরও দামি, লিটারে বাড়ল ২৮ টাকা ৫৩ পয়সা

অনলাইন ডেস্ক

আগস্ট মাসে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা বেড়েছে।

নতুন নির্ধারিত দামে অভ্যন্তরীণ রুটের জেট ফুয়েলের প্রতি লিটার বিক্রি হবে ১৫৯ টাকা ৫২ পয়সায়। এর আগে এই দাম ছিল ১৩০ টাকা ৯৯ পয়সা।

ডাচ্-বাংলা ব্যাংক (এজেন্ট ব্যাংকিং) এজেন্ট:মেসার্স আশা এন্টারপ্রাইজ মাকোরকোল বাজারে

রোববার এক বার্তায় মূল্য সমন্বয়ের বিষয়টি জানিয়েছে বিইআরসি। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। সেখানে প্রতি লিটারের দাম ০.৮৫৫৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.০৩৫৮ ডলার করা হয়েছে।

এর আগে চলতি বছরের মার্চ ও এপ্রিলেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল। পরে মে ও জুনে অভ্যন্তরীণ রুটে জ্বালানিটির দাম কয়েক দফা কমানো হয়।

সেপ্টেম্বরের ১৯ দিনেই দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স

সর্বশেষ আগস্টের জন্য আবারও মূল্য বাড়িয়ে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হলো।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ আগস্ট ২০২৬
Trulli

আকাশপথের জ্বালানি আরও দামি, লিটারে বাড়ল ২৮ টাকা ৫৩ পয়সা