সর্বশেষ

নারায়ণগন্জের রূপগঞ্জে সিটি গ্রুপের বয়লার বিস্ফোরণে দগ্ধ দুইজন

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী গন্ধর্ব্বপুর তালতলা এলাকার সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

৩০ আগষ্ট রবিবার সকাল সাড়ে ৬ টার সময় এ দুর্ঘটনা ঘটে।আগুনে দগ্ধরা হলেন তারাবো পৌরসভার তালতলার হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল প্রধান (৪৫) ও আমির হোসেনের ছেলে সাব্বির আহমেদ (১৮)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আশুলিয়ায় পোশাককর্মীর মৃত্যু, শারমিন গ্রুপের এমডি-পরিচালকের বিরুদ্ধে মামলা

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকালে সিটি গ্রুপের অটো রাইস মিলে শ্রমিকরা নিয়মিত কাজ করছিলেন। হঠাৎ মিলের বয়লার ভাটিতে বিকট শব্দ করে বিস্ফোরণ ঘটে যায়। এতে কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের সময় মোজাম্মেল প্রধান ও সাব্বির আহমেদ দগ্ধ হন। পরে ভুক্তভোগীদের সহকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর কারখানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরণের প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে। তবে বয়লারটি কী কারণে বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে সিটি গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলে কারখানার ভেতরে তাদের প্রবেশের অনুমতি দেয়নি এবং দুর্ঘটনা সম্পর্কে কোনো বক্তব্য দিতেও অসম্মতি প্রকাশ করেন।।

আশুলিয়া বাজারে বিএনপির ডেঙ্গু প্রতিরোধমূলক লিফলেট বিতরণ ও পথসভা

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, বয়লার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত দগ্ধ শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ আগস্ট ২০২৬
Trulli

নারায়ণগন্জের রূপগঞ্জে সিটি গ্রুপের বয়লার বিস্ফোরণে দগ্ধ দুইজন