সর্বশেষ

গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মকবুল হোসেন, ময়মনসিংহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গফরগাঁও উপজেলা কর্তৃক এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মানে “এ+ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ ২৯ আগস্ট শনিবার গফরগাঁও পৌর সদরে অবস্থিত মাইনুদ্দিন কমিউনিটি সেন্টারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মুঈন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং সভাপতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ইসমাঈল হোসেন সোহেল, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গফরগাঁও উপজেলা।

আশুলিয়ায় পোশাককর্মীর মৃত্যু, শারমিন গ্রুপের এমডি-পরিচালকের বিরুদ্ধে মামলা

প্রধান আলোচক ছিলেন আব্দুল্লাহ আল মিনহাজ, ডাকসু স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ রিমন, সভাপতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সৈকত আলী, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ময়মনসিংহ জেলা।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন একরাম উল্লাহ, জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী, গফরগাঁও পৌরসভা এবং মাওলানা এমদাদুল হক, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দক্ষিণ গফরগাঁও উপজেলা।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বক্তব্য প্রদান করে মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধে আলোকিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

আশুলিয়া বাজারে বিএনপির ডেঙ্গু প্রতিরোধমূলক লিফলেট বিতরণ ও পথসভা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরুজ্জামান, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গফরগাঁও উপজেলা।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, কুরআন শরীফ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ আগস্ট ২০২৬
Trulli

গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা