সর্বশেষ

মকিমপুরের উন্নয়নে এমপি জসিম উদ্দিনের নতুন ভবন নির্মাণ সড়ক সংস্কারের প্রতিশ্রুতি: পর্যটনকেন্দ্রর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর এলাকার উন্নয়নে একগুচ্ছ আশ্বাস ও নির্দেশনা দিয়েছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। এর মধ্যে রয়েছে মকিমপুর আব্দুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে সহযোগিতা, রাস্তাঘাট সংস্কার, গুরুত্বপূর্ণ খাল দখলমুক্তকরণ, বুড়িগঙ্গা নদীর পাড়ের একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মকিমপুরকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় মকিমপুর আব্দুল মতিন খসরু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব আশ্বাস ও নির্দেশনার কথা জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মনির আহমেদ খান, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল করিম, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন সরকারসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুল মতিন খসরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা
অনুষ্ঠানের শুরুতে মকিমপুর আব্দুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল মতিন খসরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।

তিনি বলেন, আব্দুল মতিন খসরু ছিলেন এলাকার শিক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা একজন ব্যক্তিত্ব। তাঁর নামে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

আশুলিয়ায় পোশাককর্মীর মৃত্যু, শারমিন গ্রুপের এমডি-পরিচালকের বিরুদ্ধে মামলা

নতুন ভবন ও সড়ক সংস্কারের আশ্বাস অনুষ্ঠানে শিক্ষার্থীদের কাছে তাদের প্রত্যাশা ও বিভিন্ন দাবির কথা জানতে চান হাজী জসিম উদ্দিন। এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের দাবি জানায়। পাশাপাশি এলাকাবাসীর পক্ষ থেকে মকিমপুরের রাস্তাঘাট সংস্কারের দাবি তুলে ধরা হয়।

এ সময় এলাকাবাসী জানান, বুড়িগঙ্গা নদীর পাড়ে একটি অবৈধ স্থাপনা গড়ে ওঠায় পর্যটন সম্ভাবনাময় এলাকায় মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। তারা ওই স্থাপনা উচ্ছেদের দাবি জানান। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন সংসদ সদস্য। একই সঙ্গে মকিমপুরের রাস্তাঘাট সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। পরে বুড়িগঙ্গা নদীর পাড়ের অবৈধ স্থাপনাটি উচ্ছেদের জন্য ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন হাজী জসিম উদ্দিন।

মাদকবিরোধী কার্যক্রমে ওসির প্রশংসা ব্রাহ্মণপাড়া থানার মাদকবিরোধী কার্যক্রমের প্রশংসা করেন সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে তিনি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান।

মকিমপুরকে পর্যটনকেন্দ্র করার ঘোষণা মকিমপুরের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে এলাকাটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।

পরে তিনি নৌকাযোগে মকিমপুর এলাকার নদী ও পর্যটন সম্ভাবনাময় বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকার পর্যটন সম্ভাবনা ও প্রয়োজনীয় উন্নয়ন নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। গুরুত্বপূর্ণ খাল দখলমুক্ত করার নির্দেশ
বিদ্যালয়ের অনুষ্ঠান শেষে হাজী জসিম উদ্দিন মকিমপুর উত্তরপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তাঁর ও তাঁর গর্ভধারিণী মায়ের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে বিদ্যালয়ের সভাপতি মনির আহমেদ খানের বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। মধ্যাহ্নভোজ শেষে নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে মকিমপুর এলাকার বিভিন্ন রাস্তাঘাট পরিদর্শন করেন।

আশুলিয়া বাজারে বিএনপির ডেঙ্গু প্রতিরোধমূলক লিফলেট বিতরণ ও পথসভা

পরিদর্শনকালে এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ খাল দখলমুক্ত করার বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন হাজী জসিম উদ্দিন। বৃত্তি ও পুরস্কার বিতরণ
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আলোচনা পর্ব শেষে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও পুরস্কার তুলে দেন সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।

নৌকাযোগে পর্যটন সম্ভাবনাময় এলাকা পরিদর্শন দিনের শেষ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নৌকাযোগে মকিমপুর এলাকার বুড়িগঙ্গা নদী ও পর্যটন সম্ভাবনাময় বিভিন্ন স্থান পরিদর্শন করেন হাজী জসিম উদ্দিন। নৌকা ভ্রমণের আয়োজন করেন উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মার্টিন আলী খান এবং ১ নম্বর মাধবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এ সময় প্রচার সম্পাদক আলী আশরাফ মানিকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এলাকার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, খাল দখলমুক্তকরণ এবং পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে সংসদ সদস্যের দেওয়া বিভিন্ন আশ্বাস ও নির্দেশনায় স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ আগস্ট ২০২৬
Trulli

মকিমপুরের উন্নয়নে এমপি জসিম উদ্দিনের নতুন ভবন নির্মাণ সড়ক সংস্কারের প্রতিশ্রুতি: পর্যটনকেন্দ্রর ঘোষণা