সর্বশেষ

জ্বালানির দাম বাড়লেও বাজার স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

জ্বালানির দাম সমন্বয়ের প্রভাব যাতে পণ্যের বাজারে অস্বাভাবিকভাবে না পড়ে, সে বিষয়ে সরকার নজর রাখছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের একটি কনভেনশন হলে ব্যবসায়ী সমিতির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সরকারকে জ্বালানির দাম সমন্বয় করতে হয়েছে। তবে এর সুযোগ নিয়ে কোনো পণ্যের দাম যেন অযৌক্তিকভাবে বাড়ানো না হয়, সেজন্য বাজার পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চাচা আটক

এর আগে অনুষ্ঠানে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স প্রক্রিয়া সহজ করা এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপের কথাও জানান মন্ত্রী।খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট-ঢাকা ছয় লেন সড়কের কাজ এগিয়ে চলছে এবং ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী করার লক্ষ্য রয়েছে।অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যমুনায় প্রকাশ্যে বালু উত্তোলন:জাতীয় গ্রিড টাওয়ার ঝুঁকিতে
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ সেপ্টেম্বর ২০২৬
Trulli

জ্বালানির দাম বাড়লেও বাজার স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী