সর্বশেষ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৬৪

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮০ জন সন্দেহজনক এবং ৮৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরা হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯৯ জনে।

এই সময়ের মধ্যে ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন।গত এক দিনে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় একজন করে রয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে ১০১ জনের।

‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

গত ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি ৩৯৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে ২৪২, সিলেটে ১৩১, বরিশালে ৯৫, ময়মনসিংহে ৬২, খুলনায় ৩২, রাজশাহীতে ১৫ এবং রংপুরে ৯ জন শনাক্ত হয়েছেন।১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকায়—৭৯ হাজার ৩১৪ জন। চট্টগ্রামে ৩৭ হাজার ১৫৯, বরিশালে ২০ হাজার ২৮৪, সিলেটে ১৪ হাজার ৯৩৫, খুলনায় ১২ হাজার ২৭৭, রাজশাহীতে ১০ হাজার ৪৫৮, ময়মনসিংহে ৯ হাজার ১৫৬ এবং রংপুরে ৩ হাজার ২৩০ জন শনাক্ত হয়েছেন।

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে ছড়ানোর পরিকল্পনা
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ সেপ্টেম্বর ২০২৬
Trulli

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৬৪