সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ

অনলাইন ডেস্ক

দেশে সেপ্টেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক শূন্য ৮ শতাংশীয় পয়েন্ট।সেপ্টেম্বরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ। আগস্টে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ০২ শতাংশ।

অর্থাৎ এক মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট।অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সামান্য কমেছে। আগস্টে এই হার ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। সেপ্টেম্বরে তা নেমে হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।তবে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি এবার বেশি। ২০২৫ সালের সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ।

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

খাদ্য মূল্যস্ফীতির ক্ষেত্রেও গত বছরের সঙ্গে পার্থক্য রয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ।অর্থাৎ সার্বিকভাবে সেপ্টেম্বরেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর মূল্যস্ফীতির চাপ অব্যাহত রয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জাতীয় পে-স্কেল ২০২৬ কার্যকরের উদ্যোগ
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ অক্টোবর ২০২৬
Trulli

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ