রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জাতীয় পে-স্কেল ২০২৬ কার্যকরের উদ্যোগ

অনলাইন ডেস্ক

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও কয়েকটি প্রতিষ্ঠানে জাতীয় পে-স্কেল ২০২৬ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে সরকার।এ জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-সংক্রান্ত গেজেট সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।৭ অক্টোবর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ বিষয়ে চিঠি জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতাভুক্ত স্বায়ত্তশাসিত পাবলিক বডিজ ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য অর্থ বিভাগ যে গেজেট প্রকাশ করেছে, তার কপি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকদের কাছে গেজেট পাঠানো হয়েছে।

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

এ ছাড়া দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও গেজেটের কপি পাঠানো হয়েছে।চিঠির সঙ্গে জাতীয় পে-স্কেল ২০২৬-এর গেজেটের কপি সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে গেজেট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ অক্টোবর ২০২৬
Trulli

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জাতীয় পে-স্কেল ২০২৬ কার্যকরের উদ্যোগ