সর্বশেষ

তরুণদের নেতৃত্বে সমাজ পরিবর্তনের অঙ্গীকার: শিমুলিয়ার ৯নং ওয়ার্ডে কাজ করতে চান কবির হোসেন

নিজস্ব প্রতিবেদক

“তরুণরাই আগামী দিনের নেতৃত্ব”—এই বিশ্বাসকে ধারণ করে ১নং শিমুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডকে একটি উন্নত, সচেতন ও মানবিক সমাজ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইউনিয়ন পরিষদ মেম্বার পদপ্রার্থী কবির হোসেন।
​

এলাকার উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি তিনি একটি বিশেষ দিকনির্দেশনামূলক ভাবনা তুলে ধরেছেন। কবির হোসেন জানান, ৯নং ওয়ার্ডে অসংখ্য মেধাবী, উদ্যমী ও সৎ তরুণ রয়েছে। উপযুক্ত সুযোগ ও দিকনির্দেশনার অভাবে অনেকের মেধা ও ইচ্ছে থাকা সত্ত্বেও তারা সমাজের ইতিবাচক পরিবর্তনের কাজে অংশ নিতে পারছে না।
​

আশুলিয়ায় একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

তরুণ সমাজকে নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে কবির হোসেন বলেন, “আমাদের এলাকার তরুণদের মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে। আমি চাই, তাদের শক্তি, মেধা ও ভালো কাজের ইচ্ছাকে সমাজের ইতিবাচক কাজে লাগানোর পরিবেশ তৈরি হোক। তরুণদের নিয়ে নিয়মিত সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। এলাকার পরিবেশ রক্ষা, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং যেকোনো সামাজিক সহায়তায় তরুণরাই থাকবে অগ্রভাগে।”
​

তিনি আরও উল্লেখ করেন, তরুণদের কথা শোনা, তাদের নতুন চিন্তাভাবনা ও উদ্যোগকে সম্মান জানানো এবং ভালো কাজে সবসময় তাদের পাশে অভিভাবক হিসেবে থাকাটা জরুরি। কারণ আজকের সচেতন ও দায়িত্বশীল তরুণই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের আসল শক্তি।
​

তুলির আঁচড়ে জেগে উঠেছে দেবী দুর্গা, চুয়াডাঙ্গার মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের ব্যস্ততা

এলাকার সাধারণ মানুষ ও অভিভাবক মহল কবির হোসেনের এই তরুণবান্ধব ও সময়োপযোগী চিন্তাকে স্বাগত জানিয়েছেন। ৯নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এবং তরুণদের মূল শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে চান মেম্বার পদপ্রার্থী কবির হোসেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ অক্টোবর ২০২৬
Trulli

তরুণদের নেতৃত্বে সমাজ পরিবর্তনের অঙ্গীকার: শিমুলিয়ার ৯নং ওয়ার্ডে কাজ করতে চান কবির হোসেন