সর্বশেষ

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের একাউন্টেন্ট ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আটক

জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট ফারুক আহমেদকে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বাজারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনার উপ পরিচালক তাহাসিন মুনাবীল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পাসপোর্ট সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন ফারুক আহমেদ। প্রথম কিস্তি ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি বিশেষ টিম তাকে আটক করে। ভুক্তভোগী মেহজাবিন সরকার পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন। ঘুষ চাওয়ার বিষয়টি তিনি দুদককে জানালে এই অভিযান পরিচালিত হয়।

ডেঙ্গুর দাপট বাড়ছেই, একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, মো. ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার ঘুষ গ্রহণের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলেন,“দীর্ঘদিন ধরে অফিসে ঘুষ ও দুর্নীতির নানা অভিযোগ ছিল, যা এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হয়েছে।”

স্থানীয়রা দুদকের এই অভিযানের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্নীতিবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। উপ পরিচালক তাহাসিন মুনাবীল হক বলেন,“এটা আমাদের নতুন কমিশনের প্রথম অভিযান। একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমাদের একটি গোপন টিম ওই এলাকায় অবস্থান নেন। এক ভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাকে পাসপোর্ট সমস্যা সমাধান করে দিবে বলে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান। পরবর্তীতে আজকে দুপুরে টাকা নিতে এলে তাকে আমরা হাতেনাতে আটক করি। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পাবনায় পদ্মায় রাতের আঁধারে সশস্ত্র পাহারায় অবৈধ বালু উত্তোলন

উল্লেখ্য, এর আগেও ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তবে এটি প্রথমবারের মতো সরাসরি অভিযানের মাধ্যমে প্রমাণিত হলো

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ জানুয়ারি ২০২৫
Trulli

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের একাউন্টেন্ট ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আটক