সর্বশেষ

তিন দল নিয়ে মাঠে গড়াচ্ছে মেয়েদের বিপিএল

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে নারী বিপিএল আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

তিনি জানান, এবারের আসরে তিনটি দল অংশগ্রহণ করবে। ডাবল লিগ পদ্ধতিতে খেলা হবে। অর্থাৎ, তিন দল দুবার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। সাত ম্যাচের প্রতিযোগিতা শেষ হবে নয় দিনে।

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, আমরা বেশ কিছুদিন ধরেই নারী ক্রিকেটারদের আরও কিভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে আলোচনা করছিলাম। সে বিষয়টাকে মাথায় রেখেই নারীদের জন্য একটা বিপিএল করা যায় কিনা সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। অবশেষে আজ চূড়ান্ত সিদ্ধান্ত হলো।

তিনি আরও বলেন, আমরা ওমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করবো। তিনটি দল নিয়ে করার পরিকল্পনা হয়েছে। এটা বিপিএল শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে। ৮-৯ দিনের ভেতরে শেষ হবে।

লিটনের চোখে মেসি শুধু সেরাদের একজন নন, সবার ওপরে

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ জানুয়ারি ২০২৫
Trulli

তিন দল নিয়ে মাঠে গড়াচ্ছে মেয়েদের বিপিএল