সর্বশেষ

সাবেক এমপি আব্দুল মোমিন তালুকদার খোকা আর নেই

অনলাইন ডেস্ক

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকা মারা গেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আব্দুল মোমিন তালুকদার খোকা নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে লাইফ সার্পোটে ছিলেন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশাররফ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন।

বৃদ্ধ রিকশাচালকেকে মারধরের প্রতিবাদ করায় এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

আব্দুল মোমিন তালুকদার খোকা ২০০১ এবং ২০০৮ সালে বিএনপি মনোনীত ২বার জাতীয় সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, রাজশাহি বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তার বাবা মরহুম আব্দুল মজিদ তালুকদার বিএনপি মনোনীত তিনবার এমপি ছিলেন। আব্দুল মোমিন তালুকদার খোকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন, বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড, হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি ও বগুড়া আইন কলেজ গভর্নিংবডির সভাপতি বিএনপি নেতা অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, বিএনপি নেতা অ্যাডভোকট মনজুর হাসান মন্ডল, অ্যাডভোকেট তবিবর রহমান মন্ডল, আবু হাসান, ইউনুছ আলী দুলাল। তারা আব্দুল মোমিন তালুকদার খোকার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

বুধবার (২৯ জানুয়ারি) তার নামাজে জানাযা ও দাফন নিজ গ্রাম আদমদিঘি উপজেলার কালাইকুড়ি গ্রামে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

সাভারে মাদ্রাসাছাত্র নির্যাতনের অভিযোগ, দুই শিক্ষকসহ গ্রেপ্তার ৫

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ জানুয়ারি ২০২৫
Trulli

সাবেক এমপি আব্দুল মোমিন তালুকদার খোকা আর নেই