সর্বশেষ

দোহারে গরু দৌড় প্রতিযোগিতা

শহীদুল ইসলাম

 ঢাকার দোহারের সুন্দরীপাড়া রুপালি যুবসংঘের উদ্যোগে, নুরুল্লাপুর মেলার মাঠে গরু দৌড় ও দড়ি ছেড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, বিকেলে এ খেলা বা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ভাষায় এটাকে 'গরু দাবড়ানি' বলা হয়। এলাকাবাসী জানায়, প্রতি বছরের ন্যায় মাঘ মাসের মাঝামাঝি নুরুল্লাপুর মেলার মাঠে স্থানীয় ক্লাব গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে এ গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এ মাঠে দোহার নবাবগঞ্জ ও মানিকগঞ্জসহ আশপাশের উপজেলা থেকে আসা অনেক গরু অংশ নেয়।

বৃদ্ধ রিকশাচালকেকে মারধরের প্রতিবাদ করায় এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

আজকের এ অনুষ্ঠানে প্রতিযোগীদের জন্য ৫টি টিভি ও ২০টি মোবাইল থাকছে পুরস্কারের আকর্ষণ হিসেবে। এলাকার লোকজন এই দিনে ষাঁড় গরুকে সাজিয়ে দুই পাশে রশি ধরে নিয়ে আসে দৌড়াতে। প্রতিটি গরুর সাথে প্রায় শতাধিক লোক থাকে। দৌড় শেষে একটি গাছে বেঁধে রশি ছিড়ে এটার সমাপ্ত হয়। এটাকে মানুষ উৎসব হিসেবে মনে করে। এদিকে গরু দৌড়কে ঘিরে মাঠের আশপাশে বসেছে মেলা। নানাবিধ খাবারের দোকান।

এলাকার নারী পুরুষ ও সকল বয়সী মানুষের ভীড় জমেছে এ গরু দৌড় প্রতিযোগতার মাঠের চারপাশে। আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াহিদুর রহমান বানী, ঢাকা জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, সুন্দরীপাড়া রুপালী যুবসংঘের সভাপতি মো. হুমায়ন কবির মোল্লা প্রমুখ।

সাভারে মাদ্রাসাছাত্র নির্যাতনের অভিযোগ, দুই শিক্ষকসহ গ্রেপ্তার ৫

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ ফেব্রুয়ারি ২০২৫
Trulli

দোহারে গরু দৌড় প্রতিযোগিতা