সর্বশেষ

সিলেটে ফের ভূমিকম্প, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬

নিউজ ডেস্ক

সিলেটে এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১.৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকা।

উৎপত্তিস্থলে এর মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫ দশমিক ৬। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর, সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন। শাহ মো. সজিব হোসাইন বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত-মায়ানমার সীমান্ত এলাকায়। রাজধানী ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬।

সাভারে মাদ্রাসাছাত্র নির্যাতনের অভিযোগ, দুই শিক্ষকসহ গ্রেপ্তার ৫

তিনি আরও জানান, এটি মাঝারি মাপের ভূমিকম্প। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

দুর্গন্ধে খবর, তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিন মরদেহ উদ্ধার
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ মার্চ ২০২৫
Trulli

সিলেটে ফের ভূমিকম্প, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬